আন্তর্জাতিক খবর,
ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিসর। তবে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নিলো আর্জেন্টিনা। এই জয়ে মোহাম্মদ সালাহদের বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিসর। এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মোস্তফা জিকো। ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো হেড থেকে গোল করার চার মিনিট পর সমতায় ফেরান লিওনেল মেসি। আর যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের হেড থেকে পাওয়া গোলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।