• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Headline
জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. রুহুল আমিন জিহাদী তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভারী বৃষ্টিতে পানিবন্দি দুই বিদ্যালয়, দুর্ভোগে শত শত শিক্ষার্থী—সমাধানে এমপি ও মানবিক নেতার হস্তক্ষেপ কামনা উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে সিরাজগঞ্জ-৩, নেতৃত্বে ভিপি আয়নুল হক এমপি বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী টানা বর্ষণে লামায় পাহাড়ধস মাটিচাপায় শিশুসহ ৫ প্রাণ ঝরে গেল স্বাস্থ্যকেন্দ্রে ৮ পদের বিপরীতে মাত্র ২ জন, চরম দুর্ভোগে সাধারণ মানুষ সিংড়ায় ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন রায়গঞ্জে আদালতের ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ পাহাড়ি ঢলে বিচ্ছিন্ন সাজেক, নিরাপদ আশ্রয়ে ৫ শতাধিক পর্যটক

জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. রুহুল আমিন জিহাদী

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৬নং ধানগড়া ইউনিয়নের দীর্ঘদিনের জনদুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. রুহুল আমিন জিহাদী।
স্থানীয় মানুষের চলাচলের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে তিনি রাস্তা সংস্কার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে বেহাল সড়কের কারণে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। এমন পরিস্থিতিতে তাঁর এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার করেছে।
মাওলানা মো. রুহুল আমিন জিহাদী বলেন, “জনগণের সেবা করাই আমার লক্ষ্য। নির্বাচিত হই বা না হই, মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখব, ইনশাআল্লাহ।”
তিনি ৬নং ধানগড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেছেন, যাতে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে এলাকার উন্নয়নে কাজ করতে পারেন।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category