• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Headline
জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. রুহুল আমিন জিহাদী তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভারী বৃষ্টিতে পানিবন্দি দুই বিদ্যালয়, দুর্ভোগে শত শত শিক্ষার্থী—সমাধানে এমপি ও মানবিক নেতার হস্তক্ষেপ কামনা উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে সিরাজগঞ্জ-৩, নেতৃত্বে ভিপি আয়নুল হক এমপি বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী টানা বর্ষণে লামায় পাহাড়ধস মাটিচাপায় শিশুসহ ৫ প্রাণ ঝরে গেল স্বাস্থ্যকেন্দ্রে ৮ পদের বিপরীতে মাত্র ২ জন, চরম দুর্ভোগে সাধারণ মানুষ সিংড়ায় ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন রায়গঞ্জে আদালতের ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ পাহাড়ি ঢলে বিচ্ছিন্ন সাজেক, নিরাপদ আশ্রয়ে ৫ শতাধিক পর্যটক

বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে বজ্রপাতে রিয়াদ (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রিয়াদ বৈকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে স্থানীয় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
বৈকুণ্ঠপুর ওয়ার্ডের ইউপি সদস্য শিপন আলী শেখ বলেন, “সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রিয়াদের মৃত্যু হয়। ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি।”
রিয়াদের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো গ্রামে শোকের ছায়া বিরাজ করছে। প্রতিবেশীরা জানান, রিয়াদ শান্ত, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যুতে সবাই মর্মাহত।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category