• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Headline
তাড়াশে গবাদিপশু রক্ষায় রাত জেগে গ্রামবাসীর পাহারা রায়গঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ১ থানায় অভিযোগ গ্রামের নাপিতের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন সানা শীল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড প্যারাডাইস শাজাহান সিরাজ নিবাস বিল্ডিং থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী সোনাখাড়ার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী প্রবীন কুমার গুন লিটন রায়গঞ্জে মামলার তদন্তে রাজু আহম্মেদ গ্রেপ্তার, আদালতে প্রেরণ টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ দেওড়ায় ঈদগাহ মাঠকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আহত কয়েকজন আজ Channel 6-এর প্রতিষ্ঠাতা সুরনজিত সরকার সূর্যের জন্মদিন

নতুন পানির আগমনে তলিয়ে যাওয়ার শঙ্কায় চলনবিলের পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক

Reporter Name / ২২০ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মোঃ মুন্না হোসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

চলনবিল অঞ্চলে নতুন করে পানি প্রবেশ করায় চরম উদ্বেগে পড়েছেন কৃষকরা। উজান থেকে নেমে আসা ঢল ও সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে বিলের বিভিন্ন খাল ও নিম্নাঞ্চল দিয়ে পানি প্রবেশ অব্যাহত রয়েছে। ফলে তাড়াশ উপজেলার চলনবিল ঘেঁষা বিস্তীর্ণ এলাকার পাকা বোরো ধানের জমি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে কিছু কিছু জমি পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলনবিলের চারপাশের মাঠে এখনো বিপুল পরিমাণ পাকা ধান কাটার অপেক্ষায় রয়েছে। কিন্তু হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় অনেক কৃষক ধান কাটার আগেই ফসল হারানোর শঙ্কায় দিন পার করছেন। যেসব জমি নিচু এলাকায় অবস্থিত, সেসব জমিতে ইতোমধ্যে পানি ঢুকে পড়েছে। অনেক ক্ষেতেই ধানের শীষ পানির সংস্পর্শে চলে এসেছে।
তাড়াশ উপজেলার কয়েকজন কৃষক জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আরও বহু জমি পানির নিচে চলে যেতে পারে। এতে সারা বছরের কষ্টের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের দাবি, দ্রুত পানি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন তারা।
স্থানীয় কৃষকরা বলেন, “ধান কাটার উপযুক্ত সময় হলেও শ্রমিক সংকট ও আবহাওয়ার কারণে অনেকেই এখনো ধান ঘরে তুলতে পারেননি। এর মধ্যেই নতুন পানি এসে মাঠ প্লাবিত করতে শুরু করেছে। পানি আরও বাড়লে পাকা ধান তলিয়ে যাবে।
এদিকে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। চলনবিল অঞ্চলে পানি প্রবেশের কারণে হাজার হাজার হেক্টর জমির ধান ঝুঁকির মধ্যে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কৃষকদের আশঙ্কা, আগামী কয়েক দিনের মধ্যে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চলনবিলের বিস্তীর্ণ এলাকার পাকা ধান তলিয়ে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category