• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Headline
বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত টাঙ্গাইলে কালভার্ট থেকে পানিতে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু টাঙ্গাইলে হাসপাতালের আঙিনা নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু বাগমারায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তাড়াশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন বগুড়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর বাগমারায় মসজিদে নামাজ পড়তে গিয়ে ব্যাগ হারালেন এক ব্যক্তি সিসিটিভি ক্যামেরায় সনাক্তের চেষ্টা  টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ১৯ সলঙ্গায় বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে মিজানুর রহমান (এমএ), আলোচনায় আরও কয়েকজন

বাগমারায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আফরিনা ইয়াসমিন,বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা জামায়াতের এমপি ডা. আব্দুল বারী। অনুষ্ঠানে তিনি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় প্রধান অতিথি ডা. আব্দুল বারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো ফলাফল অর্জনের মাধ্যমে তারা ইতোমধ্যে নিজেদের মেধার পরিচয় দিয়েছে। ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা, জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যে আয়োজক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এসব মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতে উচ্চশিক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category