• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
Headline
রায়গঞ্জে নারী নির্যাতন ও মাদক মামলার দুই আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ জমিজমা বিরোধে নিজেদের গ্যাসপাইপ নিজেরাই ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ রায়গঞ্জে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার স্ত্রীকে সিল-পাটার আঘাতে হত্যার অভিযোগ, স্বামী পলাতক পরকীয়া প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে ৫ লাখ টাকা দেনমোহরে স্ত্রীকে নিজেই বিয়ে দিলেন স্বামী রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে ঠারকেন বিলে জলাবদ্ধতায় অনাবাদি প্রায় ৩০০ বিঘা জমি, দিশেহারা শতাধিক কৃষক রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ

রায়গঞ্জে নারী নির্যাতন ও মাদক মামলার দুই আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

Reporter Name / ৫৭ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার | রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন এবং মাদক মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ ০৮ জুন ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি মোঃ হযরত আলী (৪৫), পিতা: মৃত আব্দুর রশিদ, মাতা: মৃত মরিয়ম বেগম, সাং- পূর্ব লক্ষিকোলা, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, রায়গঞ্জ থানার মামলা নং-২৩, তারিখ ২৮ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী দায়েরকৃত মামলায় মোঃ নজরুল ইসলাম (৪৫), পিতা: মৃত আব্দুল কুদ্দুস, সাং- চকনৃর, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রায়গঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে চালানমূলে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি অপরাধ দমনে রায়গঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category