• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Headline
রায়গঞ্জে নারী নির্যাতন ও মাদক মামলার দুই আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ জমিজমা বিরোধে নিজেদের গ্যাসপাইপ নিজেরাই ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ রায়গঞ্জে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার স্ত্রীকে সিল-পাটার আঘাতে হত্যার অভিযোগ, স্বামী পলাতক পরকীয়া প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে ৫ লাখ টাকা দেনমোহরে স্ত্রীকে নিজেই বিয়ে দিলেন স্বামী রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে ঠারকেন বিলে জলাবদ্ধতায় অনাবাদি প্রায় ৩০০ বিঘা জমি, দিশেহারা শতাধিক কৃষক রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ

রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ

Reporter Name / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত এ সহায়তার আওতায় উপজেলার ৩৮৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ধানগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মো. আয়নুল হক বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। মানবিক সহায়তার মাধ্যমে অসচ্ছল মানুষের দুর্দশা কিছুটা হলেও লাঘব হবে। ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সহায়তা পেয়ে সুবিধাভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category