• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
রায়গঞ্জে নারী নির্যাতন ও মাদক মামলার দুই আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ জমিজমা বিরোধে নিজেদের গ্যাসপাইপ নিজেরাই ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ রায়গঞ্জে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার স্ত্রীকে সিল-পাটার আঘাতে হত্যার অভিযোগ, স্বামী পলাতক পরকীয়া প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে ৫ লাখ টাকা দেনমোহরে স্ত্রীকে নিজেই বিয়ে দিলেন স্বামী রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে ঠারকেন বিলে জলাবদ্ধতায় অনাবাদি প্রায় ৩০০ বিঘা জমি, দিশেহারা শতাধিক কৃষক রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ

স্ত্রীকে সিল-পাটার আঘাতে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

Reporter Name / ৪১ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

অভিজিৎ দাস রায়গঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে তানিয়া ইসলাম (২২) নামে এক গৃহবধূকে সিল-পাটার আঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শাহপরানের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া ইসলাম উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামের মো. ছোরয়াব আলীর মেয়ে। অভিযুক্ত শাহপরান একই গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং তিনি পেশায় একজন ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে তানিয়া ও শাহপরানের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা পারিবারিকভাবে বিয়ে করে দীর্ঘ ৪বছর ধরে সংসার করে আসছিলেন। তবে প্রায়ই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত বলে প্রতিবেশীরা জানান।
অভিযোগ রয়েছে, সোমবার রাতের কোনো এক সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শাহপরান সিল-পাটা দিয়ে তানিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে শাহপরান কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সকালে তারা ঘটনাস্থলে গিয়ে তানিয়ার মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “ঘটনাটি সত্য। মরদেহটি নিজ কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় সিল-পাটার আঘাতেই তার মৃত্যু হয়েছে। অভিযুক্ত স্বামী শাহপরান ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।”
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category