• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Headline
রায়গঞ্জে নারী নির্যাতন ও মাদক মামলার দুই আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ জমিজমা বিরোধে নিজেদের গ্যাসপাইপ নিজেরাই ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ রায়গঞ্জে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার স্ত্রীকে সিল-পাটার আঘাতে হত্যার অভিযোগ, স্বামী পলাতক পরকীয়া প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে ৫ লাখ টাকা দেনমোহরে স্ত্রীকে নিজেই বিয়ে দিলেন স্বামী রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে ঠারকেন বিলে জলাবদ্ধতায় অনাবাদি প্রায় ৩০০ বিঘা জমি, দিশেহারা শতাধিক কৃষক রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ

রায়গঞ্জে ঠারকেন বিলে জলাবদ্ধতায় অনাবাদি প্রায় ৩০০ বিঘা জমি, দিশেহারা শতাধিক কৃষক

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
oplus_0

স্টাফ রিপোর্টার | রায়গঞ্জ, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লাঙ্গলমোড়া মন্ডলপাড়া এলাকার ঠারকেন বিলে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে প্রায় ৩০০ বিঘা আবাদি জমি অনাবাদি হয়ে পড়েছে। ফলে চরম বিপাকে পড়েছেন শতাধিক কৃষক । বছরের পর বছর চাষাবাদ করতে না পেরে অনেকেই আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় ছাত্রদল নেতা জুবায়ের বলেন , বিলের পানি স্বাভাবিকভাবে নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় বর্ষার পানি জমে থাকে দীর্ঘ সময়। এতে জমিতে ফসল আবাদ করা সম্ভব হচ্ছে না। একসময় যে জমিতে ধান, পাট ও বিভিন্ন মৌসুমি ফসলের সমারোহ ছিল, আজ সেখানে শুধু থইথই পানি আর হতাশার চিত্র।

এলাকার কৃষকদের ভাষ্য, এই জমিই ছিল তাদের পরিবারের প্রধান আয়ের উৎস। কিন্তু বছরের পর বছর জলাবদ্ধতার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই বাধ্য হয়ে কৃষিকাজ ছেড়ে অন্য পেশায় ঝুঁকছেন, আবার কেউ কেউ ঋণের বোঝা নিয়ে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ বাবু জানান, দ্রুত পানি নিষ্কাশনের জন্য খাল সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কিংবা প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হলে এই বিশাল কৃষিজমি আবারও উৎপাদনের আওতায় আনা সম্ভব হবে। এতে কৃষকদের মুখে ফিরবে হাসি এবং এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি এবং পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, যাতে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পেয়ে কৃষকরা আবারও স্বপ্ন বুনতে পারেন তাদের প্রিয় কৃষিজমিতে।

স্থানীয়দের একটাই আকুতি,আমাদের জমি বাঁচান, কৃষক বাঁচান। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category