• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Headline
রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জের বেগনাই বাজারের একমাত্র হাটসেড জরাজীর্ণ, চরম দুর্ভোগে শতাধিক ব্যবসায়ী ১৯ বছর বয়স, ১৯ নাম্বার জার্সি, ১৯ জুলাইয়ের ফাইনাল—ইয়ামালের হাতে বিশ্বকাপ শেষটা রাঙাতে পারলেন না লিওনেল মেসি, তবুও কোটি হৃদয়ের নায়ক তিনি রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ছুরিকাঘাতে যুবক নিহত শেরপুরে ইউপি সদস্য প্রার্থী হিসেবে এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা শেরপুরে উল্টো পথে পানির ট্যাংকারের ধাক্কায় প্রাণ গেল ঝালমুড়ি বিক্রেতার, আহত ৩

নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৭ নম্বর নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এস এম রেজাউল করিম। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা করছেন। ইতোমধ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করে প্রচারণা শুরু করেছেন।

এস এম রেজাউল করিম বর্তমানে ৭ নম্বর নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ফোরামের সেক্রেটারি, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য, বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটি (বিডা)-এর সদস্য, ডব্লিউএসএস (WSS)-এর ব্যবস্থাপনা পরিচালক এবং জেরিন সিকিউরিটি সার্ভিসেস (প্রা.) লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রেজাউল করিম বলেন, “নলকা ইউনিয়নের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে একটি পরিকল্পিত, উন্নত ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কৃষি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হবে।”

তিনি বলেন, “নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততার মাধ্যমে নলকা ইউনিয়নকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মানুষের সঙ্গে কাজ করছি। জনগণের পাশে থেকে তাদের সমস্যা ও সম্ভাবনাগুলো কাছ থেকে দেখেছি। সুযোগ পেলে অভিজ্ঞতা ও সামর্থ্যকে কাজে লাগিয়ে নলকা ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”

এ সময় তিনি নলকা ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category