• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline
শেরপুরে ইউপি সদস্য প্রার্থী হিসেবে এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা শেরপুরে উল্টো পথে পানির ট্যাংকারের ধাক্কায় প্রাণ গেল ঝালমুড়ি বিক্রেতার, আহত ৩ রায়গঞ্জে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক এমপি মরহুম আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ: গভীর শ্রদ্ধা ও দোয়ায় স্মরণ রায়গঞ্জে বার্মিজ ছুরি ও চাপাতির হামলায় নিহত শিক্ষার্থী; বড় ভাই আইসিইউতে, অভিযুক্ত পলাতক মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা রায়গঞ্জের নিজামগাতী থেকে গ্রামপাঙ্গাসী বাজার সড়কের বেহাল দশা পিকেইন স্টার–১৩ জাতের একদিনের হাঁসের বাচ্চা: ৪৫ দিনেই লাভজনক খামার গড়ার সম্ভাবনা রায়গঞ্জে খালে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থী আরাফাতের মৃত্যু সুন্দরী দুই সন্তানের মা প্রেমের টানে, ১৮ বছরের যুবকের বাড়িতে অনশন

শেরপুরে উল্টো পথে পানির ট্যাংকারের ধাক্কায় প্রাণ গেল ঝালমুড়ি বিক্রেতার, আহত ৩

Reporter Name / ৩৪ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বগুড়া প্রতিনিধি,

বগুড়া টু ঢাকা মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় উল্টো পথে চলাচলকারী একটি পানির ট্যাংকারের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ঝালমুড়ি বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মোনেম কোম্পানির একটি পানির ট্যাংকার মহাসড়কে উল্টো পথে চলাচল করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে ট্যাংকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোভ্যানে থাকা চার যাত্রী গুরুতর আহত হন।

আহতদের মধ্যে জয়নাল আবেদিন (৪২) ঘটনাস্থলেই মারা যান। তিনি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোড়তা গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে প্রতিদিন ছোনকা উচ্চ বিদ্যালয় ও ছোনকা বাজার জামে মসজিদের সামনে ঝালমুড়ি বিক্রি করে পরিবারের ভরণপোষণ করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জয়নাল আবেদিনের দুই ছেলের মধ্যে একজন প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

দুর্ঘটনায় আহত মো. বখত জামাল (৪৫) ও তার স্ত্রী কুলসুম বেগম প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে গেছেন। অপর আহত শাহ আলম গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, অটোভ্যানে থাকা চার যাত্রীই ভবানীপুর ইউনিয়নের গোড়তা গ্রামের বাসিন্দা ছিলেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় জড়িত আব্দুল মোনেম কোম্পানির পানির ট্যাংকারটি জব্দ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ঢাকা–বগুড়া মহাসড়কে দীর্ঘদিন ধরে কিছু ভারী যানবাহন উল্টো পথে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি, নিয়মিত অভিযান এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category