মোঃ আবু বকর সিদ্দিক
বগুড়া শেরপুর কুসুম্বী ইুনিয়ন পরিষদ সাত নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর শুভেচ্ছা ও দোয়া চেয়েছেন মোঃ নজরুল ইসলাম। তিনি তার ওয়ার্ডে গোসাইবাড়ি এলাকা থেকে নির্বাচনী প্রার্থী ঘোষণা দিয়েছেন।
তিনি আগামী নির্বাচনে তার এলাকা থেকে সম্ভাব্য ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে সকলের কাছে আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
মেম্বার প্রার্থী হিসেবে ঘোষণার জন্য ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও এলাকাবাসীর প্রত্যাশা তিনি নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও জনসেবার মনোভাব নিয়ে এলাকার উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন।
স্থানীয়দের জনগনের অভিমত, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ৭ নম্বর ওয়ার্ডকে আরও উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যেই তারা একজন সেবামুখী জনপ্রতিনিধি দেখতে চান।
মেম্বার প্রার্থী নজরুল ইসলামের জন্য রইল শুভকামনা জানান। মহান আল্লাহ যেন তাকে উত্তম সিদ্ধান্ত গ্রহণ এবং মানুষের সেবায় কাজ করার তাওফিক দান করেন।