• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Headline
রায়গঞ্জের বেগনাই বাজারের একমাত্র হাটসেড জরাজীর্ণ, চরম দুর্ভোগে শতাধিক ব্যবসায়ী ১৯ বছর বয়স, ১৯ নাম্বার জার্সি, ১৯ জুলাইয়ের ফাইনাল—ইয়ামালের হাতে বিশ্বকাপ শেষটা রাঙাতে পারলেন না লিওনেল মেসি, তবুও কোটি হৃদয়ের নায়ক তিনি রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ছুরিকাঘাতে যুবক নিহত শেরপুরে ইউপি সদস্য প্রার্থী হিসেবে এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা শেরপুরে উল্টো পথে পানির ট্যাংকারের ধাক্কায় প্রাণ গেল ঝালমুড়ি বিক্রেতার, আহত ৩ রায়গঞ্জে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত সাবেক এমপি মরহুম আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ: গভীর শ্রদ্ধা ও দোয়ায় স্মরণ রায়গঞ্জে বার্মিজ ছুরি ও চাপাতির হামলায় নিহত শিক্ষার্থী; বড় ভাই আইসিইউতে, অভিযুক্ত পলাতক মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: ছুরিকাঘাতে যুবক নিহত

Reporter Name / ১২৪ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"shape_mask":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক | রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার সাত্তার খানের ছেলে।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেই বিরোধের জেরে রাসেল ও তাঁর কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন ইলিয়াস। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, “ইলিয়াস নামে এক যুবক মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। আমিও ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানাতে পারব।”
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”
এদিকে অভিযুক্ত রাসেল ও সিয়াম আহমেদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category