• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Headline
গ্রামের নাপিতের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন সানা শীল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড প্যারাডাইস শাজাহান সিরাজ নিবাস বিল্ডিং থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী সোনাখাড়ার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী প্রবীন কুমার গুন লিটন রায়গঞ্জে মামলার তদন্তে রাজু আহম্মেদ গ্রেপ্তার, আদালতে প্রেরণ টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ দেওড়ায় ঈদগাহ মাঠকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আহত কয়েকজন আজ Channel 6-এর প্রতিষ্ঠাতা সুরনজিত সরকার সূর্যের জন্মদিন রাজশাহীতে ওসি আটক নিয়ে ছড়ানো খবরে সিরাজগঞ্জ পুলিশের প্রতিবাদ টাঙ্গাইল সদর উপজেলার ৬ নম্বর পোড়াবাড়ী ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালবৈশাখীতে নিহত লিটন শেখের পরিবারের পাশে গণঅধিকার পরিষদের সোনালী আক্তার মল্লিকা

Reporter Name / ১৯৯ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ইতালি গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে লিটন শেখ (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে ২০২৬) রাতে আকস্মিক এ দুর্যোগের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত লিটন শেখ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর পর পরিবারটি মানবেতর জীবনযাপনের আশঙ্কায় দিন কাটাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর শুরু হওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে গ্রামের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। এসময় লিটন শেখ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ একটি বড় গাছ ঘরের ওপর ভেঙে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করার আগেই তিনি মারা যান।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, লিটন শেখের আয়েই চলতো পুরো সংসার। তার পরিবারে রয়েছে স্ত্রী ও একটি বিবাহযোগ্য কন্যা সন্তান। পরিবারের অন্য কোনো সদস্যের স্থায়ী আয়ের উৎস না থাকায় তারা বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

এদিকে, অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন ৬১ সিরাজগঞ্জ-১ আসনের গণঅধিকার পরিষদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাবেক এমপি প্রার্থী সোনালী আক্তার মল্লিকা। বুধবার (২৭ মে ২০২৬) বিকেল ৪টায় তিনি নিহত লিটন শেখের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের হাতে ঈদুল আজহার খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।

এসময় তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “লিটন শেখের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। একটি পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে। মানবিক দিক বিবেচনায় আমরা এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবো।”

তিনি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও অসহায় পরিবারটির পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মমিন ফয়সাল, ছোনগাছা ইউনিয়ন গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category