• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
গ্রামের নাপিতের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন সানা শীল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড প্যারাডাইস শাজাহান সিরাজ নিবাস বিল্ডিং থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু বাগমারায় মাদারীগঞ্জ-ভবানীগঞ্জ সড়কের দুই পাশে আগাছার জঙ্গল, চরম দুর্ভোগে এলাকাবাসী সোনাখাড়ার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী প্রবীন কুমার গুন লিটন রায়গঞ্জে মামলার তদন্তে রাজু আহম্মেদ গ্রেপ্তার, আদালতে প্রেরণ টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ দেওড়ায় ঈদগাহ মাঠকে কেন্দ্র করে সংঘর্ষ, ছাত্রদল নেতাসহ আহত কয়েকজন আজ Channel 6-এর প্রতিষ্ঠাতা সুরনজিত সরকার সূর্যের জন্মদিন রাজশাহীতে ওসি আটক নিয়ে ছড়ানো খবরে সিরাজগঞ্জ পুলিশের প্রতিবাদ টাঙ্গাইল সদর উপজেলার ৬ নম্বর পোড়াবাড়ী ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে ইকরা শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইকরা শিক্ষা পরিবার উপজেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এতে মোট ২৮৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।

গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইকরা শিক্ষা পরিবার রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মো. জাকারিয়া হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি ইবরাহীম খলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক। তিনি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরা নুরানী তালীমুল কুরআন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হাই, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও কুদ্দুস মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category