• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Headline
গাবতলীর নাড়ুয়ামালায় চেয়ারম্যান পদপ্রার্থী সম্রাট মাহারুফের নির্বাচনী উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করেছেন, দুই বছর মাদ্রাসায় অনুপস্থিত শিক্ষিকা, তবুও নিয়মিত বেতন উত্তোলনের অভিযোগ! সিরাজগঞ্জের রায়গঞ্জে মালতীনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষিকা উম্মে সালমা রিনীর বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। আপনাদের সন্তান আপনাদের দরজায়_ মো. বাদশা ফাহাদ আব্বাসী রায়গঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের ১১ সদস্যের থানা কমিটি ঘোষণা রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল রায়গঞ্জের বার বার কারাবরণকারী নেতা ৪নং ঘুড়কা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ গোলাম সারোয়ার দুলাল, চেয়েছেন দোয়া ও সমর্থন আসন্ন রায়গঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ আব্দুল হামিদ খান শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় রায়গঞ্জের ধানগড়া বাজারে আধুনিক হেয়ার কাটিং ও জেন্টস পার্লার ‘ঢাকা’—সৌন্দর্যচর্চায় নতুন সংযোজন

মা হওয়ার চেষ্টা করে ১৪ বার ব্যর্থ হন কারিশ্মা

Reporter Name / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ১ মে, ২০১৮

কারিশ্মা শাহ। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। গত বছর সারোগেসির মাধ্যমে যমজ পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন কারিশ্মা এবং তাঁর স্বামী কৃষ্ণ অভিষেক। কিন্তু কারিশ্মার মা হওয়ার পথটা ছিল যন্ত্রণার। এতদিনে প্রকাশ্যে সে কথা শেয়ার করেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিশ্মা জানিয়েছেন, মা হওয়ার পর জীবন বদলে গেছে। স্বাভাবিক পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ১৪ বার ব্যর্থ হন। তার পর বেছে নেন সরোগেসির সিদ্ধান্ত।

কারিশ্মার কথায়, ‘গত তিন বছর ধরে আমি কনসিভ করার চেষ্টা করছিলাম। কিন্তু ১৪ বার ব্যর্থ হয়েছিলাম। তার পর আইভিএফ ইনজেকশন নেওয়া শুরু করি। মুড সুইং হত। শরীরও খুব খারাপ হয়ে গিয়েছিল।’

তবে মানসিক ভাবে অনেক বেশি ভেঙে পড়েছিলেন কারিশ্মা। তাঁর কথায়, ‘অনেকে ভাবত ফিগার মেনটেন করার জন্য আমি স্বাভাবিক পদ্ধতিতে মা হতে চাই না। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল।’

কারিশ্মা মনে করেন, সব কিছুই তাঁর জীবনে দেরিতে হয়েছে। তিনি মাও হলেন বেশি বয়সে। তবে তাতে কোনও দুঃখ নেই অভিনেত্রীর। কারণ দুই ছেলে এখন তাঁর জীবন ভরিয়ে রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category