• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Headline
মাঝুরিয়া থেকে দুলিশ্বর ব্রিজ পর্যন্ত পাকা সড়কের দাবি এলাকাবাসীর চেয়ারম্যান নয়, তালম ইউনিয়নের জনতার গোলাম হতে চান আব্দুল সালাম মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক শাহিনুর ইসলাম খান (শাহিন), দোয়া ও সমর্থন প্রত্যাশী ইউনিয়ন বাসীর কাছে জনতার ভালোবাসা ও আস্থার প্রতীক হতে চান সানোয়ার হোসেন, ৭নং ওয়ার্ডবাসীর সমর্থন কামনা সোনাখাড়ায় দুর্নীতিমুক্ত ৫নং ওয়ার্ড গড়ার প্রত্যয়ে মাঠে মিলন আহমদ মিন্টু,দোয়া চাইলেন এলাকাবাসীর কাছে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গঠনের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন আকন্দের মাধাইনগর এর জনতার আস্থার প্রতীক মোঃ জহুরুল ইসলাম, দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী মাঠে রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এইচএসসি-২৬ ব্যাচের দোয়া ও বিদায় সংবর্ধনা রায়গঞ্জের নিমগাছী ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে শতাধিক চারাগাছ বিতরণ রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায় সমাপ্তি, ১০ লাখ টাকা কাবিনে বিয়ে করলেন সেই ইমাম

নায়িকার নাভীতে নারিকেল ছুড়ে মারেন পরিচালক!

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

দক্ষিণের নামকরা প্রযোজক-পরিচালক কে. রাঘবেন্দ্র রাওয়ের হাত ধরে ফিল্মে অভিষেক হয় তাপসি পান্নুর। তাপনি পান্নু তাকে ব্রেক দেওয়া এই নামি সিনেমা নির্মাতার বিরুদ্ধে অস্বাভাবিক আচরণের অভিযোগ করেছেন। অভিযোগের একটি ভিডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়েছে।

আরো পড়ুন : বলিউডের ছয় ইঞ্জিনিয়ারের গল্প

তাপসি জানান, তার নির্মিত ছবিতে যৌন আবেদন সৃষ্টির জন্য অনেক সময় নায়িকার নাভীতে ফুল-ফল ছুড়ে মারতে দেখা গেছে। কিন্তু পরিচালকের এমন কাণ্ডকীর্তির কোনো কারণ তাপসি খুঁজে পাননি। তিনি বুঝতে পারেননি যে নির্মাতা রাঘবেন্দ্র রাওয়ের এমন মোহের পেছনে কী রয়েছে?

ভিডিওতে তাপসিকে বলতে শোনা যায়, শ্রীদেবীসহ অন্যান্য দক্ষিণী নায়িকাদের ছবিতে দেখা যায় তাদের নাভীতে ফুল বা ফল নিক্ষেপ করা হয়। এরপর আমারও পালা এলো। কিন্তু আমাকে এ জন্য আগে থেকে জানানো হয়নি বা এমন হতে পারে যে আমি এর জন্য প্রস্তুতও ছিলাম না… কিন্তু আমার পরিচালক আমার নাভীতে রীতিমতো নারিকেল ছুড়ে মারেন। আমি জানি না যে আমার নাভীতে নারিকেল ছুড়ে মেরে কী ধরনের যৌনতা দেখানো গেল!


ছবি : কে. রাঘবেন্দ্র রাওয়ের সিনামার দৃশ্য

আরো পড়ুন : ২০১৫ সালে সবচেয়ে বেশি আয় করা বলিউডের ১০ ছবি

এর আগে অভিনেতা চিরঞ্জীবীও এক ইন্টারভিউতে মজাচ্ছলে বলেছিলেন, যদি আপনাদের ফল সম্পর্কে ধারণার দরকার হয় তবে একটি সিনেমা কে. রাঘবেন্দ্র রাওয়ের সঙ্গে করা উচিত। তিনি ফলফলারি নায়িকার নাভিতে ছুড়ে মারেন।

তার এই অদ্ভুত বাতিক সম্পর্কে ২০১৫ সালে এক টিভি ইন্টাভিউতে খোদ রাঘবেন্দ্র রাও বলেছিলেন, নায়িকাদের নাভীতে ফুল-ফল ছুড়ে মারার সঙ্গে কামুকতার কোনো সম্পর্ক নেই। বর্ষীয়ান এই চিত্র নির্মাতার দৃষ্টিতে এটা এক ধরনের ফ্যাশনই শুধু না, রুপালি পর্দায় এটা নারীদের সৌন্দর্য ফুটিয়ে তোলার এক প্রতীকী কায়দা বটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category