মোঃ জাহিদুল হক জাহিদ এর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত,,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনে তিনি বলেন, প্রাথমিকভাবে জেলার ১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অপারেশন করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, চোখের আলো আল্লাহর দান। অর্থের অভাবে যেন কেউ অন্ধকারে না থাকে, এটাই আমাদের লক্ষ্য।
মানুষের সেবাই রাজনীতির মূল আদর্শ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।
ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয়। এ উদ্যোগ সফল হলে সিরাজগঞ্জ হবে সারাদেশের জন্য আলোকবর্তিকা।
এ সময় উপস্থিত ছিলেন: সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
সানতু বিপিএম (বার) সিরাজগঞ্জ এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. শফিকুল ইসলাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দ।