• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Headline
রায়গঞ্জে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন কমিটির ফরম বিতরণ করা হয়েছে, গাবতলীর নাড়ুয়ামালা হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ ও টি শার্ট বিতরণ করা হয়েছে, গাবতলীর নাড়ুয়ামালায় চেয়ারম্যান পদপ্রার্থী সম্রাট মাহারুফের নির্বাচনী উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করেছেন, দুই বছর মাদ্রাসায় অনুপস্থিত শিক্ষিকা, তবুও নিয়মিত বেতন উত্তোলনের অভিযোগ! সিরাজগঞ্জের রায়গঞ্জে মালতীনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষিকা উম্মে সালমা রিনীর বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। আপনাদের সন্তান আপনাদের দরজায়_ মো. বাদশা ফাহাদ আব্বাসী রায়গঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের ১১ সদস্যের থানা কমিটি ঘোষণা রায়গঞ্জে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে দোয়া মাহফিল রায়গঞ্জের বার বার কারাবরণকারী নেতা ৪নং ঘুড়কা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মোঃ গোলাম সারোয়ার দুলাল, চেয়েছেন দোয়া ও সমর্থন

রায়গঞ্জে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন কমিটির ফরম বিতরণ করা হয়েছে,

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করেছে বিএনপি।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খান। সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল আলিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ছাত্রদলের সাবেক সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের মধ্যে একযোগে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। আগামী ২৫ নভেম্বর ফরম জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপি মাঠে থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই�


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category