বিপ্লব রহমান,
ভিনগোলার্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের অর্থায়নে সমাজসেবক আরিফ ইফতেখার ডন এর
তত্ত্বাবধানে গতকাল ১৯ নভেম্বর বৃহস্পতিবার বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে নিম গাছ ও টি-শার্ট বিতরণ ও স্কুল চত্বরে বৃক্ষরোপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি গাবতলী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী সম্রাট মাহারুফ। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজা,সহ-কারী প্রধান শিক্ষক শামসুল আলম।সহকারী শিক্ষক ও ইসলাম, ওয়াহেদা মাজেদ,ঝুনু রায়,বাবলু মিয়া,তাপস কুমার মন্ডল,আব্দুর রহিম,গাজীউল ইসলাম,হাসান -উল-হক, রত্না খাতুন,স্বর্না আকতার, লাজু আকতার পারভীন,শিক্ষার্থীসহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। চ্যালেঞ্জ সিক্স নিউজ ঢাকা।