• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
ডেঙ্গু প্রতিরোধে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক ভুঁইয়াগাতী তে সুষ্মিতা বিউটি পার্লারের শুভ উদ্বোধন রায়গঞ্জে মাদক সেবন ও নারী কেলেঙ্কারিতে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ধানগড়ায় অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ভুঁইয়াগাতীতে সৌন্দর্যচর্চায় নতুন ঠিকানা ‘সুস্মিতা বিউটি পার্লার’ রায়গঞ্জে মাওলানা সাঈদ আহমেদ সাইদুলকে ঘিরে উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা তাড়াশে গবাদিপশু রক্ষায় রাত জেগে গ্রামবাসীর পাহারা রায়গঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ আহত ১ থানায় অভিযোগ গ্রামের নাপিতের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন সানা শীল টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড প্যারাডাইস শাজাহান সিরাজ নিবাস বিল্ডিং থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে রায়গঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী শুরু হওয়া তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব লক্ষিকোলা ব্রিজ থেকে ভাতাহাড়িয়া যাওয়ার সড়কে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা সড়কের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

গত ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কর্মসূচির আওতায় প্রতি শনিবার দেশের বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।

রায়গঞ্জে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস, সাবেক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরনবী সরকার, রৌহা এইচজিবিএল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুদ রানা।

এ ছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, নিজেদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category