• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ টাঙ্গাইল সদর থানার ওসি ও তদন্ত কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণা: গাজীপুর থেকে চক্রের মূল হোতা গ্রেপ্তার তাহেরপুর কলেজে ডেঙ্গু প্রতিরোধে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিতে নবীনদের বরণ, সুসাংবাদিকতার চর্চার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা ঢেলে সাজাচ্ছি: উপাচার্য পোড়াবাড়িতে বিএনপি নেতা আব্দুল বারেক মিয়ার স্মরণে কোরআনখানি ও দোয়া মাহফিল টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাগমারার কালিকাপুর বাঁধ এখন পর্যটনের নতুন ঠিকানা বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত

পোড়াবাড়িতে বিএনপি নেতা আব্দুল বারেক মিয়ার স্মরণে কোরআনখানি ও দোয়া মাহফিল

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

টাঙ্গাইল প্রতিনিধি: মো: সুমন মিয়া,

টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মরহুম আব্দুল বারেক মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
দোয়া মাহফিলে মরহুম আব্দুল বারেক মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, মরহুম আব্দুল বারেক মিয়া দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। টাঙ্গাইল ও ঢাকার বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মাঠে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক অবদান দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।
অনুষ্ঠানে টাঙ্গাইল শহর বিএনপির সাবেক সভাপতি মেহেদী হাসান আলী মরহুম আব্দুল বারেক মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবিদ হাসান ইমন, জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, মরহুম আব্দুল বারেক মিয়ার ছোট ভাই মিয়া শহীদ মিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. রাকিব।
শেষে মরহুম আব্দুল বারেক মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category