• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আতঙ্কে রোগী-স্বজনদের ছোটাছুটি রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ টাঙ্গাইল সদর থানার ওসি ও তদন্ত কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণা: গাজীপুর থেকে চক্রের মূল হোতা গ্রেপ্তার তাহেরপুর কলেজে ডেঙ্গু প্রতিরোধে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিতে নবীনদের বরণ, সুসাংবাদিকতার চর্চার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা ঢেলে সাজাচ্ছি: উপাচার্য পোড়াবাড়িতে বিএনপি নেতা আব্দুল বারেক মিয়ার স্মরণে কোরআনখানি ও দোয়া মাহফিল টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাগমারার কালিকাপুর বাঁধ এখন পর্যটনের নতুন ঠিকানা বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত

বাগমারার কালিকাপুর বাঁধ এখন পর্যটনের নতুন ঠিকানা

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আফরিনা ইয়াসমিন, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার কালিকাপুর বাঁধ একসময় ছিল অনেকটাই নির্জন ও জনমানবহীন। তবে সময়ের সঙ্গে বদলে গেছে এর চিত্র। প্রাকৃতিক সৌন্দর্য, খোলামেলা পরিবেশ ও মনোরম দৃশ্য উপভোগ করতে বর্তমানে প্রতিদিনই এখানে ভিড় করছেন দর্শনার্থীরা। বিশেষ করে ছুটির দিনে কালিকাপুর বাঁধ পরিণত হচ্ছে স্থানীয় মানুষের অন্যতম বিনোদনকেন্দ্রে।
বাঁধের ওপর দাঁড়িয়ে চারপাশের বিস্তীর্ণ প্রাকৃতিক দৃশ্য, খোলা আকাশ ও নির্মল পরিবেশ উপভোগ করছেন বিভিন্ন বয়সী মানুষ। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অনেকেই ছুটে আসছেন এখানে। কেউ সময় কাটাচ্ছেন, কেউবা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে ছবি ও ভিডিও ধারণ করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে কালিকাপুর বাঁধে মানুষের তেমন আনাগোনা ছিল না। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় জায়গাটির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। ফলে ছুটির দিনগুলোতে দূর-দূরান্ত থেকেও দর্শনার্থীরা এখানে আসছেন।
দর্শনার্থীদের বাড়তি উপস্থিতিকে ঘিরে স্থানীয়ভাবে চা, নাশতা, খাবারসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসাও গড়ে উঠতে শুরু করেছে। এতে স্থানীয় কয়েকজনের আয়-রোজগারের সুযোগ তৈরি হচ্ছে। স্থানীয়দের আশা, পরিকল্পিতভাবে বাঁধের সৌন্দর্য ও অবকাঠামো উন্নয়ন করা গেলে এটি ভবিষ্যতে বাগমারার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।
স্থানীয়রা আরও বলেন, পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে বাঁধ এলাকায় বসার ব্যবস্থা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, পর্যাপ্ত আলো ও যাতায়াত সুবিধা বাড়ানো প্রয়োজন। এসব ব্যবস্থা করা হলে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য আর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কালিকাপুর বাঁধ এখন ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে বাগমারার নতুন বিনোদন ও পর্যটন ঠিকানা হিসেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category