• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা রায়গঞ্জের নিজামগাতী থেকে গ্রামপাঙ্গাসী বাজার সড়কের বেহাল দশা পিকেইন স্টার–১৩ জাতের একদিনের হাঁসের বাচ্চা: ৪৫ দিনেই লাভজনক খামার গড়ার সম্ভাবনা রায়গঞ্জে খালে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থী আরাফাতের মৃত্যু সুন্দরী দুই সন্তানের মা প্রেমের টানে, ১৮ বছরের যুবকের বাড়িতে অনশন গভীর গর্তে হুমকির মুখে ফুলজোড় নদীর ব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা রায়গঞ্জে খেলনা গাড়িতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ কারানির্যাতিত বিএনপি নেতা মোঃ গোলাম সরোয়ার দুলাল , দলীয় মনোনয়ন ও সমর্থন প্রত্যাশী রায়গঞ্জে রস ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যা: ১৮ বছর পর স্বামী-স্ত্রী-কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন ট্যালেন্টপুলে ১৭, সাধারণে ১৩—রায়গঞ্জে সেরার মুকুট ধরে রাখল ধানগড়া মডেল বিদ্যালয়

মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ,

বিশ্বকাপের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরো ম্যাচজুড়েই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় লিওনেল স্কালোনির শিষ্যরা। এই জয়ে ইতিহাসে সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করল আলবিসেলেস্তারা।

বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ৪০ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। শেষ চারের পথে কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে আসে ইংল্যান্ড। অন্যদিকে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

ম্যাচের ৮৫তম মিনিটে লিওনেল মেসির প্রথম অ্যাসিস্ট থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে আর্জেন্টিনাকে ১-১ সমতায় ফেরান চেলসি মিডফিল্ডার এনজো ফের্নান্দেস। এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, ঠিক তখনই ইনজুরি সময়ের প্রথম মিনিটে আবারও জাদুকরী পাস দেন মেসি। তার দ্বিতীয় অ্যাসিস্ট থেকে বদলি হিসেবে নামা স্ট্রাইকার লাউতারো মার্তিনেস ইংল্যান্ডের জালে বল জড়িয়ে দেন। শেষ মুহূর্তের সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

এর আগে ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ এবং ২০২২ সালে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। এবার ২০২৬ আসরে তারা খেলবে সপ্তম বিশ্বকাপ ফাইনাল। এর মধ্যে ১৯৭৮ সালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে, ১৯৮৬ সালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে এবং ২০২২ সালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে হারিয়ে মোট তিনবার বিশ্বকাপের শিরোপা জিতেছে লাতিন আমেরিকার দেশটি।

২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। স্কালোনির দল আটটিতেই জয় তুলে নিয়ে অপরাজিত থেকেই ফাইনালে পৌঁছেছে।

আগামী ১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সেখানে অষ্টমবারের মতো ফাইনালে মাঠে নামবে মেসি-লাউতারো-এনজোদের আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান জায়ান্ট স্পেন। এখন অপেক্ষা, বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন হবে স্পেন, নাকি টানা দ্বিতীয় শিরোপা জিতে ইতিহাস গড়বে আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category