• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline
রায়গঞ্জের নিজামগাতী থেকে গ্রামপাঙ্গাসী বাজার সড়কের বেহাল দশা পিকেইন স্টার–১৩ জাতের একদিনের হাঁসের বাচ্চা: ৪৫ দিনেই লাভজনক খামার গড়ার সম্ভাবনা রায়গঞ্জে খালে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থী আরাফাতের মৃত্যু সুন্দরী দুই সন্তানের মা প্রেমের টানে, ১৮ বছরের যুবকের বাড়িতে অনশন গভীর গর্তে হুমকির মুখে ফুলজোড় নদীর ব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা রায়গঞ্জে খেলনা গাড়িতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ কারানির্যাতিত বিএনপি নেতা মোঃ গোলাম সরোয়ার দুলাল , দলীয় মনোনয়ন ও সমর্থন প্রত্যাশী রায়গঞ্জে রস ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যা: ১৮ বছর পর স্বামী-স্ত্রী-কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন ট্যালেন্টপুলে ১৭, সাধারণে ১৩—রায়গঞ্জে সেরার মুকুট ধরে রাখল ধানগড়া মডেল বিদ্যালয় অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে অভিযোগে ধুনট থানার এসআই প্রত্যাহার

রায়গঞ্জের নিজামগাতী থেকে গ্রামপাঙ্গাসী বাজার সড়কের বেহাল দশা

Reporter Name / ২৬ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নম্বর পাঙ্গাসী ইউনিয়নের নিজামগাতী কাঁঠাল তলা থেকে গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া-কারিগড়পাড়া জামে মসজিদ হয়ে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত সড়কটি পাকা না হওয়ার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির মাঝখানে একটা ব্রিজ রয়েছে। সেই ব্রিজটির দু অংশে মাটি ধ্বসে যাওয়ার কারণে ব্রিজটি হুমকির মুখে পড়েছে। দীর্ঘ প্রায় ১৭ বছর অতিবাহিত হলেও সড়কটি পাকা করণের কোন উদ্যোগ নেওয়া হয়নি। আনুমানিক তিন যুগ আগে শুধু মাত্র ইট বিছানো হলেও আজও পাকা করা হয়নি উক্ত সড়কটি। ঐ সড়কের বিভিন্ন জায়গায় খানা-খন্দে ভরে গেছে। বিভিন্ন স্থানে ভেঙ্গে পুকুরে চলে গেছে। ফলে জনগুরুত্বপূর্ণ সড়কটি এলাকাবাসীর জন্য বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের, বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, এ সড়কটি পাকা না হওয়ার কারণে আমরা কৃষকেরা কৃষিপণ্য সময় মতো বাজারে নেওয়া সম্ভব হয় না। এদিকে গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া-কারিগরপাড়া গ্রামের ইজিবাইক চালক, মোস্ত, সোহেল, হেলাল, রেজাউল, জহুরুল ও শরিফুলের সাথে কথা হলে তারা বলেন, আমাদের জনগুরুত্বপূর্ণ সড়কটি পাকা না হওয়ার কারণে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করতে হয়।ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দূর্ঘটনাএদিকে গ্রামপাঙ্গাসী গ্রামের ব্যবসায়ী, মোঃ আব্দুল খালেক, হেলাল উদ্দিন, ডাক্তার গোলাম মোস্তফা ও মোঃ আব্দুল মালেকের সাথে কথা হলে তারা বলেন, অত্র এলাকার মধ্যে গ্রামপাঙ্গাসী হাট একটি ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র। প্রতি সোমবার ও শুক্রবার ওখানে হাট বসে। সড়কটির বেহাল দশার কারণে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন অত্র এলাকার হাজার হাজার মানুষ। বর্ষার মৌসুমে বৃষ্টির কারণে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এ পথে যাতায়াত করা শিক্ষার্থীদের।এব্যাপারে পাঙ্গাসী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সামছুল আলম খোকনের সাথে কথা হলে তিনি জনদুর্ভোগের কথা শিকার করে বলেন, বিগত ১৭ বছরে ঐ এলাকায় যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। এলাকার স্বার্থে বর্তমান এমপি মহোদয়কে বিষয়টি অবগত করা হবে। এমতাবস্থায় উপজেলার নিজামগাতী থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কটি পাকা করার জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন অত্র এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category