• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline
সুন্দরী দুই সন্তানের মা প্রেমের টানে, ১৮ বছরের যুবকের বাড়িতে অনশন গভীর গর্তে হুমকির মুখে ফুলজোড় নদীর ব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা রায়গঞ্জে খেলনা গাড়িতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ কারানির্যাতিত বিএনপি নেতা মোঃ গোলাম সরোয়ার দুলাল , দলীয় মনোনয়ন ও সমর্থন প্রত্যাশী রায়গঞ্জে রস ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যা: ১৮ বছর পর স্বামী-স্ত্রী-কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন ট্যালেন্টপুলে ১৭, সাধারণে ১৩—রায়গঞ্জে সেরার মুকুট ধরে রাখল ধানগড়া মডেল বিদ্যালয় অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে অভিযোগে ধুনট থানার এসআই প্রত্যাহার ১৬ মাইল বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী কাবিল হোসেন আকন্দ গাইবান্ধার পলাশবাড়ী মন্দির এর প্রতিষ্ঠাতা হরিদাস বাবু গ্রেফতার কুড়িগ্রামে ইতিহাস গড়ল তিন যমজ বোন,একসঙ্গে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন

গভীর গর্তে হুমকির মুখে ফুলজোড় নদীর ব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রায়গঞ্জ:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী ইউনিয়নের ফুলজোড় নদীর ব্রিজের পশ্চিম প্রান্তে ভয়াবহ গর্তের সৃষ্টি হয়েছে। সেতুর সংযোগ সড়কের একাংশ ধসে যাওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী, মোটরসাইকেল আরোহী, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকরা। দ্রুত সংস্কার না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের পশ্চিম পাশে সংযোগ সড়কের একটি বড় অংশ ধসে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের নিচের মাটি সরে গিয়ে সড়কের অংশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা ইট ও গাছের ডালপালা দিয়ে ঝুঁকিপূর্ণ স্থানটি চিহ্নিত করলেও তা কোনোভাবেই নিরাপদ নয়। বিশেষ করে রাতের অন্ধকার ও বৃষ্টির সময় সেখানে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন শত শত মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক ব্যবহার করে। দীর্ঘদিন ধরে গর্তটি থাকলেও স্থায়ীভাবে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে। শিক্ষার্থী, বৃদ্ধ ও মোটরসাইকেল আরোহীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত গর্তটি সংস্কার করে সেতুর সংযোগ সড়ক চলাচল উপযোগী করা হোক। পাশাপাশি স্থায়ী সংস্কার না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানে ব্যারিকেড ও সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনেরও দাবি জানান তারা।

রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত ঝুঁকি কমাতে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং স্থায়ী সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হবে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের আশা, প্রশাসনের দ্রুত উদ্যোগে ঝুঁকিপূর্ণ অংশটি সংস্কার করা হলে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে এবং স্বস্তি ফিরে আসবে এই গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহারকারী হাজারো মানুষের মধ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category