• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Headline
সুন্দরী দুই সন্তানের মা প্রেমের টানে, ১৮ বছরের যুবকের বাড়িতে অনশন গভীর গর্তে হুমকির মুখে ফুলজোড় নদীর ব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা রায়গঞ্জে খেলনা গাড়িতে লুকানো ১২ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১ কারানির্যাতিত বিএনপি নেতা মোঃ গোলাম সরোয়ার দুলাল , দলীয় মনোনয়ন ও সমর্থন প্রত্যাশী রায়গঞ্জে রস ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যা: ১৮ বছর পর স্বামী-স্ত্রী-কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন ট্যালেন্টপুলে ১৭, সাধারণে ১৩—রায়গঞ্জে সেরার মুকুট ধরে রাখল ধানগড়া মডেল বিদ্যালয় অভিযোগ তদন্ত করতে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে অভিযোগে ধুনট থানার এসআই প্রত্যাহার ১৬ মাইল বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী কাবিল হোসেন আকন্দ গাইবান্ধার পলাশবাড়ী মন্দির এর প্রতিষ্ঠাতা হরিদাস বাবু গ্রেফতার কুড়িগ্রামে ইতিহাস গড়ল তিন যমজ বোন,একসঙ্গে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি অর্জন

কারানির্যাতিত বিএনপি নেতা মোঃ গোলাম সরোয়ার দুলাল , দলীয় মনোনয়ন ও সমর্থন প্রত্যাশী

Reporter Name / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৪ং ঘুড়কা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন এবং সমর্থন প্রত্যাশী মোঃ গোলাম সরোয়ার দুলাল।

তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
মোঃ গোলাম সরোয়ার দুলাল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

তিনি ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ছাত্রজীবনে তিনি সলঙ্গা থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ঘুড়কা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

এবং ঐতিহ্যবাহী ভুইয়াগাতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ও ভুইয়াগাতী বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিকবার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দলের স্বচ্ছ এবং পরীক্ষিত কর্মী হিসেবে ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জন করেছেন।

নিজেকে দলের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক উল্লেখ করে গোলাম সরোয়ার দুলাল বলেন, রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় অসংখ্য মামলার আসামি হতে হয়েছে। তিনি দাবি করেন, এসব মামলার অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। এসব মামলায় একাধিকবার কারাবরণ করতে হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনেরও শিকার হয়েছেন।

তিনি বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার গড়ে তোলা এবং জনগণের সেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকল নাগরিকের কল্যাণে কাজ করব।

তিনি আরও বলেন, ঘুড়কা ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, কর্মসংস্থান, মাদক ও দুর্নীতিবিরোধী কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category