• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
চান্দাইকোনা গরুর হাটে ব্যাগ কেটে দেড় লাখ টাকা চুরি অভিযুক্ত গ্রেফতার,উদ্ধার ৯৫ হাজার টাকা তাড়াশের চলনবিলে নতুন পানির টাটকা মাছের সমারোহ শিক্ষকদের আন্তরিকতাই শিক্ষার মানোন্নয়নের চাবিকাঠি: এমপি আয়নুল হক রায়গঞ্জে ১৬ বছরের কিশোরের বাড়িতে প্রবাসীর স্ত্রীর বিয়ের দাবিতে অনশন, এলাকায় চাঞ্চল্য চান্দাইকোনায় জমকালো ঘোড়দৌড়, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক এমপি চলনবিলে রিং জালের তাণ্ডব, নিধন হচ্ছে ডিমওলা মা মাছ ও পোনা ভূইয়াগাতি আশ্চর্য পাড়ায় রাস্তা ভেঙে চরম দুর্ভোগে এলাকাবাসী কাদায় ডুবে জনদুর্ভোগ, খোকসাহাট-সরাইদহ সড়কে দ্রুত উন্নয়নের আহ্বান জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. রুহুল আমিন জিহাদী তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চান্দাইকোনা গরুর হাটে ব্যাগ কেটে দেড় লাখ টাকা চুরি অভিযুক্ত গ্রেফতার,উদ্ধার ৯৫ হাজার টাকা

Reporter Name / ৫৩ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দাইকোনা গরুর হাটে এক গরু ক্রেতার ব্যাগ কেটে দেড় লাখ টাকা চুরির ঘটনায় অভিযান চালিয়ে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে নগদ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই ২০২৬ তারিখে চান্দাইকোনা গরুর হাটে জনৈক সুমনের চা স্টলের সামনে এক গরু ক্রেতার ব্যাগ কেটে ১ লাখ ৫০ হাজার টাকা চুরি করা হয়। ঘটনার পরপরই রায়গঞ্জ থানা পুলিশের তৎপরতায় অভিযুক্ত মো. বিপ্লব হোসেন মরা (৩৭), পিতা- বাদল, সাং- উত্তর চেলোপাড়া, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে নগদ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রাজ্জাক, পিতা- তোতা মিয়া, গ্রাম- বালা কৈগাড়ী, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়া, বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় রায়গঞ্জ থানার নিয়মিত চুরি মামলা নং-৮, তারিখ: ১১/০৭/২০২৬, দণ্ডবিধির ৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রায়গঞ্জ থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং হাট-বাজারে সংঘটিত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তির বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বানও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category