• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Headline
চান্দাইকোনায় জমকালো ঘোড়দৌড়, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক এমপি চলনবিলে রিং জালের তাণ্ডব, নিধন হচ্ছে ডিমওলা মা মাছ ও পোনা ভূইয়াগাতি আশ্চর্য পাড়ায় রাস্তা ভেঙে চরম দুর্ভোগে এলাকাবাসী কাদায় ডুবে জনদুর্ভোগ, খোকসাহাট-সরাইদহ সড়কে দ্রুত উন্নয়নের আহ্বান জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. রুহুল আমিন জিহাদী তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভারী বৃষ্টিতে পানিবন্দি দুই বিদ্যালয়, দুর্ভোগে শত শত শিক্ষার্থী—সমাধানে এমপি ও মানবিক নেতার হস্তক্ষেপ কামনা উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে সিরাজগঞ্জ-৩, নেতৃত্বে ভিপি আয়নুল হক এমপি বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী টানা বর্ষণে লামায় পাহাড়ধস মাটিচাপায় শিশুসহ ৫ প্রাণ ঝরে গেল

কাদায় ডুবে জনদুর্ভোগ, খোকসাহাট-সরাইদহ সড়কে দ্রুত উন্নয়নের আহ্বান

Reporter Name / ৫৪ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খোকসাহাট ও সরাইদহ গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে।

সামান্য বৃষ্টি হলেই কাদায় একাকার হয়ে পড়ে রাস্তাটি, ফলে পায়ে হেঁটে চলাচলও হয়ে ওঠে অত্যন্ত কষ্টসাধ্য।
প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে অসুস্থ রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া এবং জরুরি প্রয়োজনে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তারা সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক এবং রায়গঞ্জ উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সড়কটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে, যাতে খোকসাহাট ও সরাইদহ গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category