• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Headline
চান্দাইকোনায় জমকালো ঘোড়দৌড়, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক এমপি চলনবিলে রিং জালের তাণ্ডব, নিধন হচ্ছে ডিমওলা মা মাছ ও পোনা ভূইয়াগাতি আশ্চর্য পাড়ায় রাস্তা ভেঙে চরম দুর্ভোগে এলাকাবাসী কাদায় ডুবে জনদুর্ভোগ, খোকসাহাট-সরাইদহ সড়কে দ্রুত উন্নয়নের আহ্বান জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. রুহুল আমিন জিহাদী তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভারী বৃষ্টিতে পানিবন্দি দুই বিদ্যালয়, দুর্ভোগে শত শত শিক্ষার্থী—সমাধানে এমপি ও মানবিক নেতার হস্তক্ষেপ কামনা উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে সিরাজগঞ্জ-৩, নেতৃত্বে ভিপি আয়নুল হক এমপি বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী টানা বর্ষণে লামায় পাহাড়ধস মাটিচাপায় শিশুসহ ৫ প্রাণ ঝরে গেল

চান্দাইকোনায় জমকালো ঘোড়দৌড়, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক এমপি

Reporter Name / ৩২ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চত্বর সংলগ্ন মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মোঃ আয়নুল হক।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ভিপি আয়নুল হক বলেন, “মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

এ ধরনের আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি সমাজ ও দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।” স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী ক্রীড়া আয়োজনটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন।

অনুষ্ঠানের আয়োজন করেন ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কাবিল হোসেন আকন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা এবং ঘোড়দৌড় প্রতিযোগিতার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মোঃ জামিল হোসেন। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের প্রত্যাশা, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাদের মতে, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category