রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন মোঃ শাহিনুর ইসলাম খান (শাহিন)। তিনি সময়ের সাহসী সন্তান, অবহেলিত ও দুঃখী মানুষের অতি আপনজন এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির একজন সদস্য।
দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন শাহিনুর ইসলাম খান (শাহিন)। স্থানীয়দের দাবি, তিনি সবসময় মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সাধ্যমতো সমাধানের চেষ্টা করেন। ফলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তিনি একজন পরিচিত ও আস্থাভাজন মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর ইসলাম খান (শাহিন) বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য নির্বাচন করছি। চান্দাইকোনা ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চান্দাইকোনা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।