রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২ নম্বর সোনাখাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে “মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযান কর্মসূচি-২০২৬” উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাদক নির্মূল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. বাবুল হোসেন তালুকদার। কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মো. আবু হাসেম সরকার এবং সাংগঠনিক সম্পাদক ছিলেন মো. সাহাদৎ হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ২ নম্বর সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম জিন্নাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও নিমগাছি অনার্স কলেজের অধ্যক্ষ আলহাজ মো. আমিনুল বারী তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান তছির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাব্বার মিয়া, রায়গঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার, রায়গঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আলহাজ জাহের তালুকদার, সোনাখাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ওয়াদুদ তালুকদার, সদস্য সচিব মো. মোন্নাফ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী প্রফেসর আলী আসরাফ এবং মো. জাহিদুল ইসলাম বাবলু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক এস. এম. আসমত আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাস সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। এসব অপরাধ নির্মূলে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি নিমগাছি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির মাধ্যমে স্থানীয় জনসাধারণের মাঝে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।