• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline
রায়গঞ্জে ফুলজোড় ইংলিশ একাডেমির এইচএসসি-২৬ ব্যাচের দোয়া ও বিদায় সংবর্ধনা রায়গঞ্জের নিমগাছী ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে শতাধিক চারাগাছ বিতরণ রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায় সমাপ্তি, ১০ লাখ টাকা কাবিনে বিয়ে করলেন সেই ইমাম রায়গঞ্জে নারীর ঘর থেকে মসজিদের ইমাম আটক এলাকায় চাঞ্চল্য রায়গঞ্জে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত রায়গঞ্জে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ রায়গঞ্জে দুর্ধর্ষ চুরি, তালা ভেঙে সোনা-নগদ টাকা সহ কয়েক লাখ টাকার ক্ষতির অভিযোগ ধর্ষনের নিউজ করায় সাংবাদিক কারাগারে,এ ঘটনায় সিরাজগঞ্জে সংবাদকর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে ধলজান মহাশ্মশান কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন

রায়গঞ্জের নিমগাছী ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে শতাধিক চারাগাছ বিতরণ

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সাজু পল্লী উন্নয়ন মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজু পল্লী উন্নয়ন মানবিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যা করতে হবে।” তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়; নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করে তুলতে হবে।
চারাগাছ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং নিজ নিজ বাড়িতে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী এবং সাজু পল্লী উন্নয়ন মানবিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category