নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক নারীর ঘর থেকে মসজিদের এক ইমামকে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনায় নতুন মোড় নিয়েছে। স্থানীয়ভাবে আলোচিত এ ঘটনার পর অবশেষে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, শনিবার গভীর রাতে উপজেলার একটি এলাকায় ওই নারীকে নিয়ে ইমামকে আটক করা হলে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।
আলোচনার একপর্যায়ে ১০ লাখ টাকা কাবিন নির্ধারণ করে ধর্মীয় বিধান অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন করা হয়। বিয়ের পর ইমাম তার নববিবাহিত স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যান।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করেননি।