নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধলজান মহাশ্মশানে কালী মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসেন এর মাননীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক এমপি।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, ধর্মপ্রাণ ভক্তবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, কালী মন্দির নির্মাণের এই উদ্যোগ শুধু ধর্মীয় উপাসনার ক্ষেত্রেই নয়, বরং সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও এলাকার সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিত অতিথিরা মন্দির নির্মাণ কাজের সফল বাস্তবায়ন কামনা করেন এবং সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।