• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline
রায়গঞ্জে মাদক কারবারের দায়ে চারজনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে অবৈধ নামজারীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আপিল অতপর বাদীকে প্রাননাশের অভিযোগ তাড়াশে বিএনপির নাম ভাঙিয়ে পুকুরপাড়ের ঘরে অগ্নিসংযোগ ও অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ বগুড়ায় ৪০ পিস ইয়াবা সহ সুন্দরী তরুণী আটক রায়গঞ্জের ফুলজোড় নদীর ওপর নির্মাণাধীন একটি সেতু ঘিরে দেখা দিয়েছে জটিলতা ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ করছে পুলিশ রায়গঞ্জে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ সাহেবগঞ্জ এলাকার ফুলজোর নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত শিশুর পরিবারে শোকের ছায়া এবং স্বজনদের আহাজারিতে ভারী ঐ এলাকায় রায়গঞ্জে আলোচিত ছিনতাই মামলার রহস্য উদঘাটন ৪ জন গ্রেফতার

রায়গঞ্জে মাদক কারবারের দায়ে চারজনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নে মাদকবিরোধী কমিটির তৎপরতায় ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে চার মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(২)(গ) ধারায় দায় স্বীকার করায় চারজনকে কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন রায়গঞ্জ উপজেলার বাশুড়িয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী সেখের ছেলে মো. লিটন সেখ (৪৮), বগুড়ার ধুনট উপজেলার আড়িয়া মহল গ্রামের মো. জেল হকের ছেলে মো. আলহাজ ইসলাম (৩৫), একই উপজেলার চক ডাকাতিয়া গ্রামের মো. সিহাব আলীর ছেলে মো. নুহ হাসান রুবেল (৩৫) এবং রান্ডিলা আতাউল্লাহ এলাকার মো. রব্বানী মণ্ডলের ছেলে মো. চাঁন মিয়া (৩৫)।

আদালত মো. লিটন সেখ, মো. আলহাজ ইসলাম ও মো. নুহ হাসান রুবেলকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং মো. চাঁন মিয়াকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, ব্রহ্মগাছা ইউনিয়নে মাদকবিরোধী কমিটির সক্রিয় ভূমিকার কারণে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। প্রশাসনের এ উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category