• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Headline
গাবতলীতে নিখোঁজ স্কুলছাত্রী শিরীনের সন্ধান চেয়ে গাবতলীতে মানববন্ধন নলকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মুরাদ হোসেন তালুকদারের দোয়া ও সমর্থন কামনা আত্মসমর্পণকৃত চরমপন্থীদের তথ্যের ভিত্তিতে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সবার জন্য উন্নয়ন, সবার জন্য ভালোবাসা’—চেয়ারম্যান পদে প্রার্থী জহুরুল মাস্টার এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ রায়গঞ্জে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অদম্য মেধাবীর এইচএসসিতে সাফল্য, এবার স্বপ্ন বিশ্ববিদ্যালয় রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য সরোয়ার হোসেনের মিথ্যা চাঁদা দাবির অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে রায়গঞ্জ উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম তোতা ।

গাবতলীতে নিখোঁজ স্কুলছাত্রী শিরীনের সন্ধান চেয়ে গাবতলীতে মানববন্ধন

Reporter Name / ৪২ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

গাবতলী প্রতিনিধি,

বগুড়ার গাবতলীতে নিখোঁজ দশম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ শাহরীনা আক্তার শিরীন (শরীফা)-এর দ্রুত সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

বুধবার (৪ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।

নিখোঁজ মোছাঃ শাহরীনা আক্তার শিরীন (শরীফা) রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার নিখোঁজ হওয়ার ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, একজন শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তার পরিবার ও সহপাঠীরা গভীর দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাই দ্রুত সময়ের মধ্যে তাকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

এ সময় শিক্ষার্থীর সহপাঠীরাও আবেগাপ্লুত হয়ে শিরীনের নিরাপদে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

মানববন্ধন থেকে নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দের একটাই দাবি—নিখোঁজ শিরীনকে দ্রুত খুঁজে বের করে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category