• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সবার জন্য উন্নয়ন, সবার জন্য ভালোবাসা’—চেয়ারম্যান পদে প্রার্থী জহুরুল মাস্টার এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ রায়গঞ্জে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অদম্য মেধাবীর এইচএসসিতে সাফল্য, এবার স্বপ্ন বিশ্ববিদ্যালয় রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য সরোয়ার হোসেনের মিথ্যা চাঁদা দাবির অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে রায়গঞ্জ উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম তোতা । রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি আবু হানিফ, সম্পাদক জুবায়ের ও সাংগঠনিক ফরিদ নির্বাচিত বিশ্বাস এবং ভরসাযোগ্য প্রতিষ্ঠান, খান রেন্ট এ কার – এখানে বিলাস বহুল এসি হায়েস প্রাইভেট কার স্বল্প খরচায় ভারা পাওয়া যায় – প্রোপাইটার মোঃ রেজাউল করিম খান। যোগাযোগ, ভূইয়াগাতি বাজার সলঙ্গা রায়গঞ্জ সিরাজগঞ্জ। মোবাইল নাম্বার- ০১৭১৩-২৭০৯১৩ উৎসবমুখর পরিবেশে রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচন, জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা

বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষা, দীর্ঘদিনের অমীমাংসিত হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন এবং অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখায় অক্টোবর ২০২৬ মাসের ‘বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড’ পেয়েছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।

মঙ্গলবার (৩ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।

বিশেষ প্রশিক্ষণে সিআইডিতে অংশ নিতে ঢাকায় অবস্থান করায় তাঁর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, “এ পুরস্কার আমার একার অর্জন নয়, এটি রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এ স্বীকৃতি আমাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category