• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Headline
গাবতলীতে নিখোঁজ স্কুলছাত্রী শিরীনের সন্ধান চেয়ে গাবতলীতে মানববন্ধন নলকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মুরাদ হোসেন তালুকদারের দোয়া ও সমর্থন কামনা আত্মসমর্পণকৃত চরমপন্থীদের তথ্যের ভিত্তিতে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সবার জন্য উন্নয়ন, সবার জন্য ভালোবাসা’—চেয়ারম্যান পদে প্রার্থী জহুরুল মাস্টার এইচএসসি পরীক্ষার ফলাফলে রায়গঞ্জে শীর্ষে ধানগড়া মহিলা ডিগ্রি কলেজ রায়গঞ্জে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে অদম্য মেধাবীর এইচএসসিতে সাফল্য, এবার স্বপ্ন বিশ্ববিদ্যালয় রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পাবনা বাজারে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য সরোয়ার হোসেনের মিথ্যা চাঁদা দাবির অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে রায়গঞ্জ উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম তোতা ।

আত্মসমর্পণকৃত চরমপন্থীদের তথ্যের ভিত্তিতে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মোঃ আল আমীন (সলঙ্গা)

সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থীর আত্মসমর্পণের সূত্র ধরে বিশেষ অভিযান চালিয়ে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২, সিরাজগঞ্জ।

বুধবার (৪ নভেম্বর) সকালে এসআরবি-১২-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর ২০২৬ তারিখে ৬৫ জন চরমপন্থীর আত্মসমর্পণের পর তাদের দেওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেশি-বিদেশি ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এলাকা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকা উল্লেখযোগ্য।

এসআরবি-১২ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে এসআরবি-১২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category