• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Headline
রায়গঞ্জে মাদক কারবারের দায়ে চারজনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে অবৈধ নামজারীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আপিল অতপর বাদীকে প্রাননাশের অভিযোগ তাড়াশে বিএনপির নাম ভাঙিয়ে পুকুরপাড়ের ঘরে অগ্নিসংযোগ ও অর্ধকোটি টাকার মাছ লুটের অভিযোগ বগুড়ায় ৪০ পিস ইয়াবা সহ সুন্দরী তরুণী আটক রায়গঞ্জের ফুলজোড় নদীর ওপর নির্মাণাধীন একটি সেতু ঘিরে দেখা দিয়েছে জটিলতা ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ করছে পুলিশ রায়গঞ্জে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ সাহেবগঞ্জ এলাকার ফুলজোর নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত শিশুর পরিবারে শোকের ছায়া এবং স্বজনদের আহাজারিতে ভারী ঐ এলাকায় রায়গঞ্জে আলোচিত ছিনতাই মামলার রহস্য উদঘাটন ৪ জন গ্রেফতার

রায়গঞ্জে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

Reporter Name / ৬৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ জুন) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি শাহিন (২৫), পিতা বেরাজ আলী, গ্রামের নাম বেতুয়া পূর্বপাড়া, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জকে গ্রেপ্তার করা হয়।এ ছাড়া গাঁজা সেবনের অভিযোগে অভিযান চালিয়ে আইনের সঙ্গে সংঘাতে জড়িত তিন কিশোরকে আটক করা হয়েছে। তারা হলো— বিষ্ণু কুমার (১৭), পিতা কৃষ্ণচন্দ্র, শুভ দাস (১৬), পিতা অজ্ঞাত, উভয়ের বাড়ি চান্দাইকোনা কলেজপাড়া, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ এবং জিম হোসেন (১৬), পিতা সোহেল রানা, গ্রাম সীমাবাড়ি, থানা শেরপুর, জেলা বগুড়া।
অন্যদিকে, মারামারির একটি নিয়মিত মামলার আসামি মো. শহিদুল ইসলাম খন্দকার (৪১), পিতা হাবিবুর রহমান, গ্রাম বাসুরিয়া, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জকে গ্রেপ্তার করা হয়েছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category