নিজস্ব প্রতিবেদক,
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিক্ষা ও স্কাউটিং অঙ্গনে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হলো। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন সবার প্রিয়, স্বপ্নবাজ ও নিবেদিতপ্রাণ শিক্ষক শাহীনুর আলম শাহিন। তিনি উপজেলার ভুঁইয়াগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন দক্ষ সহকারী শিক্ষক।
তার এই অনন্য অর্জনে বিদ্যালয়, সহকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় শিক্ষা পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
ভুঁইয়াগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শৃঙ্খলা আর মানবিকতার এক অনন্য ফেরিওয়ালার নাম শাহীনুর আলম শাহিন। যিনি বছরের পর বছর ধরে নিভৃতে আলো ছড়িয়ে যাচ্ছেন কচি-কাঁচা শিশুদের মনে। অবশেষে তার সেই সততা, পরিশ্রম আর ভালোবাসার সর্বোচ্চ স্বীকৃতি মিললো। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন ভুঁইয়াগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শাহীনুর আলম শাহিন। তাকে ঘিরে এখন পুরো উপজেলাজুড়ে বইছে আনন্দের ধারা।
শিক্ষকতা শুধু তার পেশা নয়, নেশা আর ভালোবাসার এক পরম চাদর। ভুঁইয়াগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ থেকে শুরু করে স্কাউটের সবুজ মাঠ— সবখানেই যার পদচারণা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে, তিনি শাহীনুর আলম শাহিন।
কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, শিশুদের একজন আদর্শ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাব স্কাউটিংয়ের মাধ্যমে দিনরাত পরিশ্রম করে গেছেন এই গুণী শিক্ষক। রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে এই শ্রেষ্ঠত্বের মুকুট তারই সেই নিরলস ত্যাগের এক অনন্য মূল্যায়ন।
ভুইয়াগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র পিয়াস সরকারের মা বলেন,
“শাহিন স্যার শুধু একজন শিক্ষক নন, তিনি শিশুদের স্বপ্ন দেখতে শেখান। স্কাউটিংকে তিনি যেভাবে এই অঞ্চলে জনপ্রিয় করেছেন, এই সম্মাননা তারই প্রাপ্য ছিল। আমরা অত্যন্ত গর্বিত।”