নিজস্ব প্রতিবেদক,
বুধবার ভোর রাত আনুমানিক ৩.৪৫ মিনিট এর সময় রায়গঞ্জ থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে রায়গঞ্জ থানাধীন গ্রাম পাঙ্গাশি বাজার এলাকা হতে আসামি ফয়সাল (৩৬), পিতা আকতার, সাং দেওভাঙ্গা, থানা সিরাজগঞ্জ সদর, জেলা সিরাজগঞ্জ কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ৭ টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলো। তাছাড়াও ২ বছর সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল মন্ডল(৪৫), পিতা আয়নাল মন্ডল, সাং চান্দাইকোনা পূর্ব পাড়া, থানা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ কে গ্রেফতার পূর্বক কোটে প্রেরণ করা হয়েছে।