• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Headline
সলঙ্গায় ৯ বছরের নিজ শিশু মেয়েকে ধ’র্ষণ চেষ্টার দায়ে বাবার কারাদন্ড স্বামী প্রবাসে থাকায় ভাতিজার সাথে পরকিয়া সম্পর্কে জড়ানোর অভিযোগে চাচী আটক নেশার টাকা না পেয়ে নিজের মাকে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে রেখেছে কুলাঙ্গার সন্তান ‎সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন রায়গঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মসূচিতে ডিএই মহাপরিচালক ড. আব্দুর রহিম অশ্লীল ডান্স করার অভিযোগ দাফনে বাধা ৩ সন্তানের জননী সুবর্ণার মরদেহ মফস্বলের মঞ্চ থেকে স্বপ্নের নক্ষত্র, তারিকুল ইসলাম মানিকের শিল্পযাত্রা দ্বিমুখী প্রেম কাহিনী নিয়ে আসছি এই ঈদে… রায়গঞ্জে ছুরিকাঘাতের প্রধান অভিযুক্ত জাওয়াদ গ্রেপ্তার তাড়াশে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত

সলঙ্গায় ৯ বছরের নিজ শিশু মেয়েকে ধ’র্ষণ চেষ্টার দায়ে বাবার কারাদন্ড

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

সলঙ্গায় ৯ বছরের নিজ শিশু মেয়েকে ধ’র্ষণ চেষ্টার দায়ে বাবা আক্তার হোসনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নি’র্যাতন দমন ট্রা’ইবুনাল-২ আদালতের বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এই রায় দেন।

রায়ের পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত আক্তার হোসেন সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের বাসিন্দা। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত বছরের এপ্রিলের ১২ তারিখ বিকেলে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশের স্কুল মাঠে খেলা করছিল। এসময় তার বাবা তাকে ডেকে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে ধ’র্ষণের চেষ্টা করে। এসময় প্রতিবেশীরা ঘটনা দেখে ফেললে পালিয়ে যায় লম্পট বাবা আক্তার হোসেন ।

এদিকে এঘটনার কয়েক বছর আগেই ভুক্তভোগী শিশুর মায়ের সাথে তা’লাক হয়ে যায় তার বাবার। এরপর থেকে বাবার সাথেই থাকতো শিশুটি। এই ঘটনায় ভুক্তভোগীর মামা বাদি হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে হাজতেই ছিলেন অভিযুক্ত আক্তার। খুব অল্প সময়ের মধ্যেই সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এই রায় দিলেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category