• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Headline
জন্মভূমির মাটিতে উঠান বৈঠক, ঘুড়কা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব খন্দকারকে ঘিরে জনসমাগম রায়গঞ্জ প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক আশরাফ আলীর স্মরণে দোয়া মাহফিল জনসেবার অঙ্গীকার নিয়ে মেম্বার পদপ্রার্থী ফরহাদ রেজা, অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় শ্রেণিকক্ষ সংকট নিরসনে রায়গঞ্জে মুরাদপুর মাদ্রাসায় ১ কোটি ৩৮ লাখ টাকার ভবন নির্মাণের উদ্বোধন গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে পরীমনি, আত্মসমর্পণ করে চাইলেন জামিন গাবতলীতে নিখোঁজ স্কুলছাত্রী শিরীনের সন্ধান চেয়ে গাবতলীতে মানববন্ধন নলকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মুরাদ হোসেন তালুকদারের দোয়া ও সমর্থন কামনা আত্মসমর্পণকৃত চরমপন্থীদের তথ্যের ভিত্তিতে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সবার জন্য উন্নয়ন, সবার জন্য ভালোবাসা’—চেয়ারম্যান পদে প্রার্থী জহুরুল মাস্টার

মাদকে ভাটা, তাই অস্ত্র ব্যবসা!

Reporter Name / ৩১৯ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

মাদকবিরোধী অভিযান শুরুর পর সারাদেশে গত ১৫ দিনে বন্দুকযুদ্ধে অন্তত ১০৯ জন নিহত হয়েছেন যার মধ্যে চট্টগ্রামের তিনজন। আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় মাদক চোরাকারবারিরা কেউ কেউ গা ঢাকা দিচ্ছে আবার কেউ পাল্টাচ্ছে ব্যবসা। বৃহস্পতিবার রাতে নগরের নিউমার্কেট এলাকা থেকে এমনই একজন মাদক বিক্রেতা দিদারুল আলমকে (৪৪) অস্ত্র বিক্রির সময় হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানে ভীত হয়ে চট্টগ্রামের অধিকাংশ মাদক চোরাকারবারি এখন পালানোর পথ খুঁজছে। এদের অনেকে আবার অপরাধের ধরন পাল্টে ফেলছে। গ্রেফতার দিদারুল সাতকানিয়া উপজেলার ছমাদার পাড়া গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে। বর্তমানে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় থাকেন। বৃহস্পতিবার (৩১ মে) রাত সোয়া বারটার দিকে স্টেশন রোডের দোকান কর্মচারি সমিতির অফিসে অভিযান চালিয়ে তাকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দিদারুলের সহযোগীরা পালিয়ে যায়।

কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জাগো নিউজকে বলেন, ‘গ্রেফতার দিদারুল মূলত মাদক বিক্রেতা। তার বিরূদ্ধে মাদক আইনে মামলাও আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, এখন নাকি মাদক ব্যবসায় ‘মন্দাভাব’। তাই ব্যবসা পরিবর্তন করে অস্ত্র ব্যবসায় নেমেছে।’

প্রসঙ্গত, সর্বশেষ মঙ্গলবার (২৯ মে) চট্টগ্রাম মহানগরের পলোগ্রাউন্ড এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ইসহাক (৩৭) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়। এর আগে গত ১৭ মে বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি টিম বরিশাল কলোনীতে মাদক উদ্ধারের প্রস্ততি চালালে চোরাকারবারিরা টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বন্দুকযুদ্ধে দুই শীর্ষ মাদক চোরাকারবারি নিহত হয়। পরে নগরের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে ‘মাদকের আখড়া’ হিসেবে কুখ্যাতি পাওয়া বরিশাল কলোনীতে অভিযান চালিয়ে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category