• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Headline
সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ শিক্ষার্থীর মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু মান্দায় কথিত পরকীয়ার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রায়গঞ্জে একটি পুকুর থেকে রতন শেখ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সলঙ্গায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি’র সাধারণ সভা অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘সেতু বিউটি পার্লার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাট, গ্রেপ্তারের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন

সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মো. একরামুল হক

আসন্ন জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলা সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ভূইয়াগাঁতী ফুলজোড় ইংলিশ একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম. বাহাদুর আলীর সভাপতিত্বে এবং রায়গঞ্জ থানার আহ্বায়ক মো. একরামুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ‘সুখ পাখি—আলোর জন্য যাকাত তহবিল’-এর প্রতিষ্ঠাতা শেখ রজব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের কোষাধ্যক্ষ ও মানবিক কর্মী আব্দুল আলিম।

সভায় আরও উপস্থিত ছিলেন মানবিক সাংবাদিক সাইদুল ইসলাম আবির, স্বেচ্ছাসেবী ইউসুফ আলী, মাহবুবা খাতুন, নাসির উদ্দিন শিবলী, বিপ্লব দাস, সাইদী হাসান সাগরসহ রায়গঞ্জ থানার সক্রিয় ১০টিরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ রজব বলেন, “সম্মিলিত মানে সবাই একসঙ্গে থাকা। জেলার ছোট-বড় সব স্বেচ্ছাসেবীর বিপদে-আপদে পাশে থাকা এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা। আমাদের এই মিলনমেলা সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি বলেন আরও বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর মাধ্যমে মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব। এ সময় তিনি আসন্ন মিলনমেলা সফল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং সকল স্বেচ্ছাসেবীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।”

মতবিনিময় সভায় রায়গঞ্জ থানার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন দাবি, মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে সম্মিলিতভাবে আরও কার্যকর মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।

সভা শেষে জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলনমেলার রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি শেখ রজবের হাতে পাঁচজন স্বেচ্ছাসেবীর মাধ্যমে এ রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

স্বেচ্ছাসেবীদের ঐক্য, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আসন্ন মিলনমেলা সফল ও অর্থবহ হয়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category