• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Headline
অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ শিক্ষার্থীর মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না: প্রতিমন্ত্রী টুকু মান্দায় কথিত পরকীয়ার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রায়গঞ্জে একটি পুকুর থেকে রতন শেখ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি ভিপি আয়নুল হককে সংবর্ধনা সলঙ্গায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি’র সাধারণ সভা অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘সেতু বিউটি পার্লার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত রায়গঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা সাংবাদিকের বাড়িতে হামলা-লুটপাট, গ্রেপ্তারের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন সলঙ্গায় দুই নারীকে মারধরের ঘটনায় নয়কড়ি চন্দ্র ঘোষ গ্রেপ্তার : আদালতে প্রেরণ

মান্দায় কথিত পরকীয়ার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জেলা প্রতিনিধি,

নওগাঁর মান্দায় স্বামীর বন্ধুর কাঁচাবাজার নিয়ে বাড়িতে আসাকে কেন্দ্র করে কথিত অনৈতিক সম্পর্কের অপপ্রচার এবং ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শ্রীমতি সীমা রানী দাস।
শনিবার (৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সীমা রানী দাস অভিযোগ করেন, গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তার স্বামীর বন্ধু জিয়াবুল রহমান জিয়া তাদের বাড়িতে কাঁচাবাজার নিয়ে আসেন। এ সময় তার দেবর সুমন কুমার দাস কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে সেখানে আসেন। পরে ঘটনাটিকে কেন্দ্র করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
সীমা রানী দাস বলেন, তার দেবর সুমন কুমার দাস ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে এবং জিয়াবুল রহমানকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর কথা বলতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তাদের নিয়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে তার সঙ্গে জিয়াবুল রহমানের অনৈতিক সম্পর্ক রয়েছে—এমন মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি তার ও তার স্বামীর ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে সেখানে জিয়াবুলের ছবি সংযুক্ত করা হয়েছে। পরে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে সীমা রানী দাস আরও বলেন, তার দেবর সুমন কুমার দাসের বিরুদ্ধে আদালতে একটি মামলা চলমান রয়েছে এবং তিনি ওই মামলার বাদী। মামলাটি প্রত্যাহারের জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। মামলা প্রত্যাহার না করায় তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে তার দাবি।
সীমা রানী দাস স্পষ্টভাবে বলেন, তাকে ও জিয়াবুল রহমানকে জড়িয়ে যে সম্পর্কের কথা প্রচার করা হচ্ছে, তার কোনো সত্যতা নেই। কাঁচাবাজার নিয়ে আসার একটি স্বাভাবিক ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category