রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক রানা। ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক রেজাউল করিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের উদ্যোগ নেওয়া এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, এস এম বাবর আলী খোকন এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিপার আল হাসান, বিএনপি নেতা ফরিদুল ইসলাম ফরিদ, সাইফুল ইসলাম আলালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে আয়োজক ও বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা প্রদান করা হয়।