• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Headline
রায়গঞ্জে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ দোকান রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন প্রদান করেন আলহাজ্ব মোঃ দুলাল হোসেন খাঁন ঘুড়কা স্কুলের সামনে ইভটিজিং, অতিরিক্ত পুলিশ সুপারের অভিযানে আটক ৩ রায়গঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি টিটন গ্রেপ্তার রায়গঞ্জে মানসম্মত শিক্ষার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সলঙ্গায় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি রায়গঞ্জে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলজোড় নদীতে সেতু নেই, ঝুঁকি নিয়ে খেয়ায় স্কুলে যায় শিক্ষার্থীরা রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ

রায়গঞ্জে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা রায়গঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাবেক ধর্ম সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাঈদ আহমেদ সাইদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ খাইরুল ইসলাম, ৫ নম্বর চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাসিম সরকার।
প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে রায়গঞ্জ উপজেলাকে মাদকমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা বলেন, রায়গঞ্জে একটি পরিচ্ছন্ন ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে তারা কাজ করে যাচ্ছেন। আগামী দিনে ভিপি নূরের নেতৃত্বে একটি স্বচ্ছ ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যাশার কথাও জানান তারা।
তাদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের রায়গঞ্জ হবে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত একটি আদর্শ উপজেলা।
আলোচনা শেষে বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category