• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
ঘুড়কা স্কুলের সামনে ইভটিজিং, অতিরিক্ত পুলিশ সুপারের অভিযানে আটক ৩ রায়গঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি টিটন গ্রেপ্তার রায়গঞ্জে মানসম্মত শিক্ষার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সলঙ্গায় অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি রায়গঞ্জে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলজোড় নদীতে সেতু নেই, ঝুঁকি নিয়ে খেয়ায় স্কুলে যায় শিক্ষার্থীরা রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবক সমাবেশ সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ভিপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সভা ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় শরবত বিক্রি করেই গড়ছেন সবুজ পৃথিবী,শফিকুলের স্বপ্নে মুগ্ধ এলাকাবাসী, বদলে যাচ্ছে ভূঁইয়াগাতীর চিত্র

ঘুড়কা স্কুলের সামনে ইভটিজিং, অতিরিক্ত পুলিশ সুপারের অভিযানে আটক ৩

Reporter Name / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘুড়কা আদর্শ হাই স্কুলের সামনে ইভটিজিংয়ের অভিযোগে ঝটিকা অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান নিজে অভিযান পরিচালনা করে বিদ্যালয়ের সামনে থেকে ওই তিনজনকে আটক করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে তাদের আটক করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকদের উপস্থিতিতে আটক তিনজনকে সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

পরে আটক তিনজনকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ইভটিজিংয়ের মতো ঘটনা শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ ব্যাহত করে। এ ধরনের কর্মকাণ্ডের কারণে অনেক সময় ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতেও নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়।

অভিভাবক ও স্থানীয়রা শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে নিয়মিত পুলিশি নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category