• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
শিক্ষকদের আন্তরিকতাই শিক্ষার মানোন্নয়নের চাবিকাঠি: এমপি আয়নুল হক রায়গঞ্জে ১৬ বছরের কিশোরের বাড়িতে প্রবাসীর স্ত্রীর বিয়ের দাবিতে অনশন, এলাকায় চাঞ্চল্য চান্দাইকোনায় জমকালো ঘোড়দৌড়, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক এমপি চলনবিলে রিং জালের তাণ্ডব, নিধন হচ্ছে ডিমওলা মা মাছ ও পোনা ভূইয়াগাতি আশ্চর্য পাড়ায় রাস্তা ভেঙে চরম দুর্ভোগে এলাকাবাসী কাদায় ডুবে জনদুর্ভোগ, খোকসাহাট-সরাইদহ সড়কে দ্রুত উন্নয়নের আহ্বান জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. রুহুল আমিন জিহাদী তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভারী বৃষ্টিতে পানিবন্দি দুই বিদ্যালয়, দুর্ভোগে শত শত শিক্ষার্থী—সমাধানে এমপি ও মানবিক নেতার হস্তক্ষেপ কামনা উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে সিরাজগঞ্জ-৩, নেতৃত্বে ভিপি আয়নুল হক এমপি

শিক্ষকদের আন্তরিকতাই শিক্ষার মানোন্নয়নের চাবিকাঠি: এমপি আয়নুল হক

Reporter Name / ৪১ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

প্রাথমিক শিক্ষাই একটি জাতি গঠনের ভিত্তি। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
শনিবার (১১ জুলাই) সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক এসব কথা বলেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাব উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শ্রেণিকক্ষে আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতির প্রয়োগ, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। শিক্ষক, প্রশাসন ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চাবিকাঠি হিসেবে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব বলে তারা অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শামছুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ফজলুল হক, উপজেলা যুবদল ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশিদুল হাসান পাপন।
উক্ত সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category